ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুুত – মেয়র টিটু

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

কোঠা আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টিকারী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যকর কর্মকান্ড প্রতিহত করতে ময়মনসিংহে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ টাউন হল চত্বরে বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, আওয়ামী লীগ সবসময় শান্তির পক্ষে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠার জন্য দেশ-বিদেশে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন গত কয়েকদিন যাবৎ বিএনপি- জামাত জোট যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এটি কোনভাবেই কাম্য নয়। আমাদের ছাত্রদের সকল দাবীদাওয়া মহামান্য হাইকোটের নির্দেশনা অনুযার্য়ী সংস্কার করেছে। তারপরও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত জোট এদেশের মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের এবং প্রতিনিয়ত দেশের শান্তি বিনষ্ট করে যাচ্ছে। আমরা শুনতে পেরেছি বিএনপি জামাত সাধারন শিক্ষার্থীদের ঢাল বানিয়ে আরো অরাজকতার পায়তারা করছে । এরই প্রতিবাদে শান্তিপ্রিয় জনতা আজকে আমরা টাউনহলের সামনে সমবেত হয়েছি। আমরা চাই এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হউক । দেশের মানুষ শান্তিতে থাকুক এটাই আমাদের লক্ষ্য। দেশে যারা নাশকতার চেষ্টা করবে তাদেরকে আইনানুগভাবে আমরা মাঠে থেকে প্রতিহত করার জন্য প্রস্তুুত আছি । শান্তি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মোঃ ইকরামুল হক টিটু এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আরিফ, মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি এবি ছিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আল আমিন, মহানগর ছাত্র লীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ন আহবায়ক তাফসির আহমেদ রাহাত সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও ময়মনসিংহ নগরীর শিববাড়ীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র নেতৃত্বে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ সহ ভ্রাতৃপ্রতীম সংগঠন নগরীতে মিছিল ও সমাবেশ করেছে।

নগরীর গাংঙ্গিনারপাড় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কোঠা আন্দোলন কারীরা সমবেত হওয়ার চেষ্টা করেন। সেসময় ময়মনসিংহ সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম সহ বিজিবি, এপিবিএন সদস্যরা নিরাপত্তা জোড়দার করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারনে আন্দোলনের সমন্বয়কারী জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মইস উদ্দিন সরকার সহ অন্যান্য কোঠা আন্দোলন কারীরা পিছ হটে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত