ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন করেন।
আরও জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য