ঢাকা , রবিবার , ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুরে ক্ষতিগ্রস্ত সদর থানা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৩:২৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন শেরপুর সদর থানার স্বাভাবিক কার্যক্রম ও গত ৫ আগস্ট সহিংস হামলায় থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ক্ষতিগ্রস্ত শেরপুর সদর থানা কম্পাউন্ডে থানা ভবন, ফোর্সের ব্যারাক ও থানার স্বাভাবিক কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন।
সেসময় শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক পরিষদের সমন্বয়কারী নেতৃবৃন্দরা ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তী পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এসএএফ শাখায় কর্মরত উপস্থিত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সকল সদস্য নতুন উদ্যমে কাজে যোগদানের জন্য ধন্যবাদ জানান। সেসময় পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে সূদৃঢ় মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার অপারেশন,খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার, মোঃ আকরামুল হোসেন পিপিএম, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুর (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু