ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল ও দোয়া

দুমকী উপজেলা প্রতিনিধি ।।
আপডেটঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো এই স্লোগান সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় মিছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে  শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টায় পবিপ্রবির মুক্ত বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উক্ত বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খালিদ হাসান মিলুর সঞ্চালনায় বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.এস.এম.হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

বিজয় মিছিল পরবর্তী সভায় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বাংলাদেশ আর আগের মতো থাকবে না শিক্ষার্থীদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ বিনির্মান হবে।

ছাত্রবিষয়ক উপদেষ্টা ড.মোঃ জিল্লুর রহমান বলেন, বিজয় মানুষের সুখ,স্বস্তি এবং ভাবনার জগৎ উন্মোচন করে দেয়। কিন্তু আমাদের এই বিজয় পাশাপাশি সহস্রাধিক তাজা প্রাণ হারানোর বেদনা এসেছে। তবে সকলকে সতর্ক থাকতে হবে কোন কুচক্রী মহল যেন সুশীল সেজে এসে আমাদের বিজয়কে কলঙ্কিত  করতে না পারে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. এস.এম.হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থী আছে বলেই বিশ্ববিদ্যালয় আছে আর বিশ্ববিদ্যালয় আছে বলেই আমরা শিক্ষকরা আছি।আর শিক্ষার্থী-শিক্ষকদের সেবার জন্য রয়েছে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাই সকলক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেটা নিশ্চিত করা হবে।

নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী হাফেজ মো: ফরিদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। বিজয় মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত