ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

মামলায় হারলো ময়মনসিংহ প্রেসক্লাব জহর-সুবিনয় বেকসুর খালাস

লাবিব খান ।।
আপডেটঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

অলিখিত শক্তিধর-ক্ষমতাশালী ময়মনসিংহ প্রেসক্লাবের করা মিথ্যা মামলার রায়ে বিজ্ঞ আদালত অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছেন। মামলার খালাসপ্রাপ্তরা হলো ‘সাপ্তাহিক সোনালী শীষ’ ভারপ্রাপ্ত সম্পাদক সুবিনয় গুহ ও চীফ রিপোর্টার জহর লাল দে।

‘প্রেসম্যান ফর প্রেসক্লাব’ বাস্তবায়ন করতে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন’ গড়তে ২০২০ সালে মাঠে নামেন সাংবাদিক জহর লাল দে’সহ ময়মনসিংহের বৈষম্যের স্বীকার সাংবাদিক সমাজ।

সেই আন্দোলনকে রুখতে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায় বাদী হয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশাদার সাংবাদিক সুবিনয় গুহ ও জহর লাল দে’সহ তিনজনকে আসামী করে(দন্ডবিধি-৫০০ ও ৫০১ ধারা) হয়রানিমুলক মিথ্যে মামলা করেন(মামলা নং- সি আর ৩২/২১)।

দীর্ঘ তিন বছর মামলার বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহন এবং বিবাদী পক্ষের আইনজীবী মো.  বিল্লাল হোসেনের জেরা ও যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত মামলার সার্বিক বিবেচনায় উপনীত হন মামলাটি সম্পুর্ণ হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। সেইসাথে বাদীপক্ষ ময়মনসিংহ প্রেসক্লাব অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমানিত করতে না পারায় রায়ের ধার্য্য তারিখে বিজ্ঞ বিচারক তানজিনা ইসলাম ‘সাপ্তাহিক সোনালী শীষ’ ভারপ্রাপ্ত সম্পাদক সুবিনয় গুহ ও স্টাফ রিপোর্টার জহর লাল দে’কে মিথ্যে হয়রানিমুলক মামলা থেকে অব্যহতি প্রদান করেন ।

এ নিয়ে মামলায় অভিযুক্ত জহর লাল দের সাথে কথা হলে তিনি বলেন, সত্য তথ্য প্রকাশ করায় আমাদেরকে যেভাবে হয়রানি ও রাষ্ট্রযন্ত্র অপব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে-আমরা এর প্রতিকারে ব্যবস্থা নিব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি ও থাকবো অবিচল।

মামলার আইনজীবী মোঃ বিল্লাল হোসেন জানান, আইনজীবী হিসেবে আমি একটি কথাই বলবো, যেসব তথ্য-উপাত্ত প্রতিপক্ষ আদালতে উপস্থিত করেছে-সেগুলি সঠিক ছিলনা। আর এই প্রেসক্লাব নিজেদের খুব অহংকার, উচ্চ ও ক্ষমতাশালী ভেবেছিল। বিভিন্ন সময় এর প্রভাবও দিয়েছিল। কিন্তু আইন তাঁর নিজস্ব ও সঠিকতায় চলবে, আবারও তা প্রমাণ করলো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ায় আমি আনন্দিত।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত