ঢাকা , রবিবার , ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

দুমকিতে ৩ শিক্ষককে মারধরের অভিযোগ : অভিযুক্তদের ভাষ্য ঘটনাটি মিথ্যা

জাকির হোসেন হাওলাদার ।।
আপডেটঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা গোলাম সরোয়ার হাফিজি ও নূরানী মাদ্রাসার প্রধানসহ তিন শিক্ষককে মারধর ও পদত্যাগ পত্রে জোড়পূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। জমি-জমা ও কমিটি সংক্রান্ত পূর্ববিরোধে দুবৃত্তরা প্রতিষ্ঠানটির অফিসে ঢুকে প্রকাশ্যে তিন শিক্ষককে মারধর ও জোড়পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার ঘটনা ঘটে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয় ।

সোমবার ২৬ আগষ্ট বিকেল ৫টায় জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে হামলার শিকার গোলাম সরোয়ার হাফিজি ও নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: মোঃ আল মামুন এসব অভিযোগ এনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক অভিযোগ করেন, গত রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় উপজেলা শহরের থানা ব্রিজ এলাকার গোলাম সরোয়ার হাফিজি ও নূরানী মাদ্রাসার কর্তৃত্ব দখলে নিতে দাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নাসির হাওলাদার ও আনোয়ার হাওলাদারের নেতৃত্বে ৫/৬জনের দুবৃত্তরা অফিসে ঢুকে তাদের মনগড়া একটি পকেট কমিটি গঠন করে তাতে সম্মতি ও স্বাক্ষর প্রদানের দাবি করেন। এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে বেধরক কিল,ঘূষি মেরে ফেলে দেয়। এসময় সহকারি শিক্ষক হাফেজ মাসুদুর রহমান ও মাও: আবু জাফর প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করে এবং পৃথক পৃথক পদত্যাগ পত্রে জোড়পূর্বক স্বাক্ষর নিয়ে যায়।

ঘটনাটি মাদ্রাসার বর্তমান সভাপতি দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে অবহিত করে ওই দিন রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিন শিক্ষককে মারধর ও জোড়পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আনোয়ার হাওলাদার বলেন, তাদের কেউ মারধর করেনি। উচ্চবাচ্য কথা কাটাকাটি হয়েছে। সেনাবাহিনীর সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেনাসদস্যদের উপস্থিতিতে ঘটনাটি মিমাংসার পর তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছে।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু