ঢাকা , শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান নেত্রকোনা জেলা সফর করেছেন

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান নেত্রকোনা জেলা পরিদর্শন করেছেন। সেসময় স্থানীয় সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পরিদর্শন করেন। সফরকালে তিনি সকাল ১০ টায় সার্কিট হাউজ, নেত্রকোনায় পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং জেলার বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ইতোমধ্যে ময়মনসিংহ রেঞ্জের সকল থানায় নতুন অফিসার ইনচার্জ ও সাব-ইন্সপেক্টর পদায়ন করা হয়েছে, তারা খুব শীগ্রই পুরো উদ্যমে কাজ শুরু করবে; জনগণের কাছে আস্থা ফেরাতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন সম্মানিত  ডিআইজি মহোদয়। এসময় নেত্রকোনা জেলার নবাগত পুলিশ সুপার, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম বর্তমান প্রেক্ষাপটে জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমসহ সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও জনতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে নিরাপদ ও নান্দনিক নেত্রকোনা গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

এরপর ডিআইজি মহোদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেন। আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে নতুন বাংলাদেশের অভ্যুদয়ে সমন্বয়ক ও সাধারণ ছাত্র জনতার অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। জেলার বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

এরপর তিনি জেলার পূজা উৎযাপন কমিটি/ পুরোহিত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।

ডিআইজি মহোদয়  দুপুরে নেত্রকোনা পুলিশ লাইন্স-এ আগমন করেন এবং পুলিশ লাইন্স এর ডাইনিং হলে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের নিয়ে একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে এ সময় তিনি সকলের সাথে কথা বলেন এবং দৃঢ়তার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম; বিদায়ী পুলিশ সুপার  জনাব মোঃ ফয়েজ আহমেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ লুৎফর রহমান; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), জনাব এস. এম. আসিফ আল হাসান সহ নেত্রকোণা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত ডিআইজি মহোদয়ের বক্তব্যের শুরুতে  ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্যবিরোধী চেতনায় উদ্ভূত হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। সকল জড়তা দূর করে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে নেত্রকোণাবাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান।

রেঞ্জ ডিআইজি মহোদয়ের অনুপ্রেরণামূলক বক্তব্যে নেত্রকোণা জেলার সর্বস্তরের অফিসার্স ফোর্সেস উদ্বুদ্ধ হন এবং নব চেতনায়  বলীয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এই সফরে সময়োপযোগী দিকনির্দেশনার জন্য জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্য ও জনতার মধ্যে দূরত্ব ঘুচবে এবং জনগণ পুলিশের প্রতি আস্থা ফিরে পাবে বলে আমরা আশা করি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু