ঢাকা , শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

ময়মনসিংহে চোরাচালান রোধে কঠোর অবস্থানে ডিবি : ভারতীয় চিনি সহ গ্রেফতার-২

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা এবং আশপাশের কয়েকটি সীমান্তবর্তী উপজেলা দিয়ে  চোরাচালান চক্র অবাধে ভারত থেকে চিনি, মদ ও অন্যান্য খাদ্য দ্রব্য সহ মাদক চোরাচালান রোড হিসেবে ব্যবহার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এর নির্দেশে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১টি পিক-আপ ও ৪০ বস্তা ভারতীয় চিনি সহ ২ জন চোরাচালান কারবারিকে গ্রেফতার করেছে ।

ডিবি পুলিশ জানান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার-ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে  এসআই মোঃ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স   বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন রঘুরামপুর এলাকায় জনৈক নাজমুলের ওয়ার্কশপ এর সামনে নেত্রকোনা টু ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা এক পিক-আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনিসহ কমলাকান্দা থানার গৌরীপুর গ্রামের মো: আব্দুল করিম এর ছেলে চোরাচালান কারবারি মোঃ সেলিম মিয়া (২২) ও একই গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে মোঃ ইজাজুল ইসলাম (২০) গ্রেফতার করেন।

চোরাচালান চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।

ময়মনসিংহ জেলা ডিবি’র অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিক আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু