ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে ক্ষতি কোটি টাকার চাল বাফেলো ওয়াল দিয়েও রক্ষা হয়নি ৭টি গুদাম

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:০৪ পূর্বাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট খাদ্য গুদামে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ভিজে ক্ষতির উপক্রম হয়েছে কোটি টাকা মূল্যের প্রায় ১৮০ টন চাল। গুদামের দরজার সামনে শক্তিশালী বাফেলো ওয়াল দিয়ে প্রাণান্ত চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। ৪০ থেকে ৪৫ মিনিটে ধেয়ে আসা পাহাড়ি ঢলের গতি এ্যানিমেশন সিনেমাকে হার মানায়। এটি ছিলো ময়মনসিংহ বিভাগের স্মরণকালের শ্রেষ্ঠ পাহাড়ি ঢল। এর পরও গুদাম ইনচার্জ সঞ্জয় মোহন দত্ত লোকজন নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রক্ষা করেন কোটি কোটি টাকার সরকারি চাল। শুক্রবার সন্ধ্যার এ ঘটনার সময় পানির উচ্চতা ছিলো ৭ ফুটের কাছাকাছি। একেক করে ভেঙে যায় ৭ গুদামের ১৪টি বাফেলো ওয়াল। এর মধ্যে একটি হাজার এবং ৬টি ৫০০ টনের গুদাম।

জানা যায়, পাহাড়ি ঢলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ৪, ৫ ও ৬ নম্বর গুদাম। এর কোনোটা দুই লেয়ার এবং কোনোটা দেড় লেয়ার পানিতে তলিয়ে যায়। কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ২, ৩ ও ৭ নম্বর গুদাম। পুরোপুরি রক্ষা পায় ১ নম্বর গুদাম। এক হাজার টন ধারণ ক্ষমতার ৭ নম্বর গুদামে ৭৮ টন বোরো ধান ও প্রায় ২৫ হাজার খালি বস্তা, ৫০০ টনের ১ নম্বর গুদামে প্রায় ৪০ টন গম ও ২৫০ টন চাল এবং ৩ নম্বর গুদামে ২৩ হাজার খালি বস্তা মজুত ছিলো। ৫টি গুদামে ২৬ হাজার ৫০০ টন বোরো চাল মজুত ছিলো বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে বাতিল করা হয়েছে ময়মনসিংহ বিভাগে কর্মরত খাদ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি।

ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা সম্ভব নয়। খামালের ওপর থেকে শুকনো চাল সরানোর কাজ শেষ হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বুধবার এ খবর লেখার সময় পর্যন্ত গুদামের ভেজা চাল আলাদা করার কাজ চলছিলো। এরই মধ্যে প্রাণান্ত চেষ্টায় গুদাম থেকে পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। দিনরাত নিরলস কাজ করছেন গুদাম ইনচার্জ, অন্য স্টাফ, নিয়মিত শ্রমিক ছাড়াও অতিরিক্ত শ্রমিক। তাদের সহযোগিতা করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আলী মিয়া।

অপরদিকে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট খাদ্য গুদাম থেকে জরুরি ভিত্তিতে ১২৫০ টন চাল ডেলিভারী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার পর্যন্ত ৭৫০ টন চাল খাদ্যবান্ধব ডিলারদের কাছে ডেলিভারীর জন্য পুষ্টি মিলে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আরো ৩০০ টন চাল ডেলিভারী দেওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে ১২৫০ টন চাল ডেলিভারী দেওয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে। হালুয়াঘাট ছাড়াও ধোবাউড়া ও ময়মনসিংহ সদরের খাদ্যবান্ধব কিছু ডিলার চালগুলো ডেলিভারী পাবেন।

পাহাড়ি ঢলে হালুয়াঘাট খাদ্য গুদাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, খাদ্য অধিদপ্তরের চলাচল, সংরক্ষণ ও সাইলো বিভাগের পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম, জেলা প্রশাসক মুফিদুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ প্রমুখ ক্ষতিগ্রস্ত গুদাম পরিদর্শন করেন। অন্যদিকে সার্বক্ষণিক গুদামের কাজকর্ম মনিটরিং করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের।

সূত্র জানায়, হালুয়াঘাট খাদ্য গুদামে থাকা ৭৮ টন বোরো ধান চাল বানানোর জন্য সোমবার স্থানীয় মেসার্স শাকিল অটো রাইস মিলে হস্তান্তর করা হয়। মজুত থাকা প্রায় ৪০ টন গম ময়দা বানানোর জন্য নান্দাইলের মেসার্স জনতা ফ্লাওয়ার মিলে সরবরাহ করা হয়েছে। অন্যদিকে গত রবিবার থেকেই শুরু হয়েছে পানিতে ভেজা চালের বস্তা আলাদা করার কাজ। বস্তার সংখ্যা নির্ধারণ করার পর উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বড় কোনো রাইস মিলে নিয়ে চালগুলো শুকিয়ে খাবার উপযোগী করে দ্রুত ডেলিভারী দেওয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত