ঢাকা , বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

লেবানন থেকে প্রথম দফায় দেশে আসবেন ৫৪ বাংলাদেশি

বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ

লেবাননে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের মধ্যে প্রথম দফায় দেশে ফেরত আসবেন ৫৪ বাংলাদেশি। রোববার (২০ অক্টোবর) বৈরুত থেকে তাদের রওনা দেওয়ার কথা রয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবেন তারা।

লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বিমানযোগে জেদ্দার উদ্দেশে রওনা দেবেন। সোমবার সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। আগামী ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৮ জন ঢাকায় আসবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই লেবাননের আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের নিরাপদে দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু