ঢাকা , বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

বারহাট্টায় বিএনপির মঞ্চ ভাংচুর মামলায় দিনমজুর তাহের মিয়া গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি ||
আপডেটঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বরে স্থানীয় বিএনপির ডাকা কর্মসূচির মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো ও ককটেল নিক্ষেপ মামলায় উপজেলার বিক্রমশ্রী গ্রামের হালাল মিয়ার ছেলে তাহের মিয়াকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) রাতে বৃকালিকা গ্রামের চায়ের দোকানের সামনে থেকে তাহের মিয়াকে আটক করা হয়।

সুত্র জানান, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, মারপিট ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে চলতি বছরের ২ সেপ্টেম্বর গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার (২৮) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার এজাহারভুক্ত আসামী তাহের মিয়া।

এ ঘটনায় তাহের মিয়ার ছোট ভাই ফক্কুল মিয়া বলেন, আমার ভাই কবে নেতা হল আমরা জানি না। আমার ভাই মানুষের বাড়িতে কাজ ও পোনা মাছ বিক্রি করে সংসার চালায়। এই মামলার বিষয়ে আমরা কিছুই জানি না। আমার ভাইয়ের ৫৮ বছর বয়স হয়েছে। চারজন ছেলে মেয়ে রেখে জেলে যাচ্ছে। এখন পোলাপান গুলোকে খাওয়াবে কে।

বিক্রমশ্রী গ্রামের হাফিজ মিয়া বলেন, তাহের মিয়া একজন দিনমজুর। মাঝে মধ্যে সে পোনা মাছের ব্যবসা করে। আওয়ামী লীগ বা বিএনপি কোথাও তার কোন নাম নেই।

বারহাট্টা উপজেলা শাখার বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী বলেন, গ্রেফতার হওয়াস তাহের কোন দলের দায়িত্ব আছে কি না তা আমার জানা নেই। তবে সে বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চলতো। সে আওয়ামী লীগের কর্মী এতে কোন সন্দেহ নেই।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, তাহের মিয়া এজাহার ভুক্ত আসামী। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু