ঢাকা , রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশ ও র‍্যাব-১৪ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও র‍্যাব-১৪ এর  পৃথক অভিযানে গত চব্বিশ ঘণ্টায় পৃথক অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ১৭ জন’কে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান জানান, আসন্ন রমজানের ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোতোয়ালী পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার অভিযান কাজ করছে।

তিনি আরও জানান, কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী  ১/ মোঃ. সাব্বির হোসেন (২০), পিতা-মো. হেলাল উদ্দিন, সাং- মধ্য বাড়েরার পাড়, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী থানাধীন মধ্য বাড়েরা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান মামলার আসামী ১/ বুলবুল (২৮), ২/ মো. উজ্জল (২৫), উভয় পিতামৃত- উসমান আলী, সাং- খাগডহর ঘুন্টি, ৩/ নবী হোসেন (৩৪), পিতামৃত- মজিবর রহমান, সাং-খাগডহর ঘুন্টি, সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন রহমতপুর বাইপাস মোড় থেকে গ্রেপ্তার করেন।
এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মো. আল আমিন (২৬), পিতা- মো. দেলোয়ার হোসেন, মাতা- রিপা আক্তার, সাং-১৫, রামকৃষ্ণ মিশন রোড, এপি/সাং- ১৪, ভাটিকাশর, ২/ মো. মনোয়ার হোসেন সাঈদ (২১), পিতা-হাজী মো. জামাল উদ্দিন, সাং- ৮৫, জেসিগুহ রোড, উভয় থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ’কে অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এবং আসামীদের কাছ থেকে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. আকিব (২৭), পিতা-মৃত সহিদ, সাং- পাটগুদাম নিউ কলোনী, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন কৃষ্টপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. আব্দুল হালিম (৩২), (২১নং  ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদক), পিতা- মো. আবুল হাসেম, সাং- চক ছত্রপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন চক ছত্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চুরি মামলার আসামী ১/ মো. হাফিজুল ওরফ অলি (২৮), পিতা-মো. শাহজাহান, সাং- লাংগুলিয়া, থানা- মুক্তাগাছা, ২/ মো. শামীম মিয়া (৩২), পিতামৃত- শামছুল হক, মাতা-ফজিলা খাতুন, সাং- রাইথুরা, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, এপি/সাং- মেড়া বাড়ী (সুমন নেতার বাড়ী), থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী থানাধীন রহমতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দস্যুতা মামলার আসামী ১/ অমিত হাসান (২০), পিতা-মো. আরমান মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-মাসকান্দা পুলপাড়, এবং তদন্তে সন্ধিগ্ধ আসামী ২/  মো. সানজিদ (২০), পিতা-মো. সুজন, মাতা-মোছাঃ সেলিনা আক্তার, সাং- চরপাড়া পাঁচতারা হোটেল, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করেন। ।
এসআই মো. গোলাম রব্বানী, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দস্যুতার চেষ্টা মামলার আসামী মো. আমির হামজা আমির (২৪), পিতা-চানঁ মিয়া, সাং-মধ্য বাড়েরা মার্কেট, এ/পি চরপাড়া নতুন পপুলার হাসপাতালের পিছনে, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল  থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এএসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ শরিফ আহম্মেদ আরিফ (২৬), পিতা- বাবুল আহম্মেদ, সাং- পাটগুদাম, ২/ মো. শাহিন হোসেন (২৬), পিতা- দুলাল মিয়া, সাং- বলাশপুর, ৩/ রূপক আহম্মেদ (২৩), পিতা- তাজু মিয়া, সাং- পাটগুদাম, সর্ব থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।

র‌্যাব-১৪, ময়মনসিংহের অভিযানিক টিম কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ময়নাল মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল কাদির, সাং- বালুয়াকান্দা (গাজিরভিটা), থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ’কে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে গ্রেপ্তার করেন। এবং আসামীর কাছ থেকে ৫১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।

সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের