ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক কল্যান সভায় মে-২০২৪ মাসের সামগ্রিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের মাঝে আজ সম্মাননা পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই ) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভা কক্ষে সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা প্রদান হয়।
ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার এএসআই গনের মধ্য থেকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার এএসআই মোঃ হুমায়ুন কবির শ্রেষ্ঠ এএসআই এর সম্মাননা অর্জন করেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন কৃতিত্বপুর্ন সাফল্যের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এএসআই মোঃ হুমায়ুন কবির এর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ পুলিশে ঊধ্বর্তন অফিসার সহ জেলা পুলিশের পুলিশের ঊধ্বর্তন অফিসার গন উপস্থিত ছিলেন ।
মন্তব্য