ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময়

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন ময়মনসিংহের নবাগত রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

সোমবার (০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.) শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি  ড. মোঃ আশরাফুর রহমান।

মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যে বক্তারা বর্তমান পরিস্থিতিতে পুলিশি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান। নগরীর যানজট সমস্যা ও মাদকের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ করেন। এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে ডিআইজি মহোদয় কে বিভিন্ন প্রশ্ন ও মতামত প্রদান করেন।

জবাবে রেঞ্জ ডিআইজি মহোদয় বলেন, ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল। জুনিয়র পুলিশ সদস্যরা হতাশাগ্রস্থ হয়ে মনোবল হারিয়ে ফেলে। পরিস্থিতি উত্তরণে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে কাজে উদ্বুদ্ধ করছেন। জনগণের কাঙ্খিত সেবা প্রদান ও স্থিতিশীল পরিবেশ তৈরি করে শান্তি প্রতিষ্ঠায় পুলিশের ব্যাপক সংস্কার এবং পদ্ধতিগত পরিবর্তন করা হচ্ছে।

তিনি আরো বলেন, পুলিশ আইনের মধ্যে থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে। এখন থেকে পুলিশ বাদী হয়ে মামলা করবে না। ভুক্তভোগী মামলা করবে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সচেষ্ট থাকবে। ময়মনসিংহ নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে সম্মানিত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি টিম কাজ করছে। পুলিশও এব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, জনাব মোঃ আজিজুর রহমান বিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের