ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হাসান সাগরের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনী ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ত্রিশাল উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে এই দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতারা হলেন— ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাজাহান সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বাচ্চু।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম গ্রেপ্তার হওয়া বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য