ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান নেত্রকোনা জেলা সফর করেছেন

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান নেত্রকোনা জেলা পরিদর্শন করেছেন। সেসময় স্থানীয় সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পরিদর্শন করেন। সফরকালে তিনি সকাল ১০ টায় সার্কিট হাউজ, নেত্রকোনায় পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং জেলার বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ইতোমধ্যে ময়মনসিংহ রেঞ্জের সকল থানায় নতুন অফিসার ইনচার্জ ও সাব-ইন্সপেক্টর পদায়ন করা হয়েছে, তারা খুব শীগ্রই পুরো উদ্যমে কাজ শুরু করবে; জনগণের কাছে আস্থা ফেরাতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন সম্মানিত  ডিআইজি মহোদয়। এসময় নেত্রকোনা জেলার নবাগত পুলিশ সুপার, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম বর্তমান প্রেক্ষাপটে জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমসহ সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও জনতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে নিরাপদ ও নান্দনিক নেত্রকোনা গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

এরপর ডিআইজি মহোদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেন। আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে নতুন বাংলাদেশের অভ্যুদয়ে সমন্বয়ক ও সাধারণ ছাত্র জনতার অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। জেলার বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

এরপর তিনি জেলার পূজা উৎযাপন কমিটি/ পুরোহিত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।

ডিআইজি মহোদয়  দুপুরে নেত্রকোনা পুলিশ লাইন্স-এ আগমন করেন এবং পুলিশ লাইন্স এর ডাইনিং হলে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের নিয়ে একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে এ সময় তিনি সকলের সাথে কথা বলেন এবং দৃঢ়তার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম; বিদায়ী পুলিশ সুপার  জনাব মোঃ ফয়েজ আহমেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ লুৎফর রহমান; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), জনাব এস. এম. আসিফ আল হাসান সহ নেত্রকোণা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত ডিআইজি মহোদয়ের বক্তব্যের শুরুতে  ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্যবিরোধী চেতনায় উদ্ভূত হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। সকল জড়তা দূর করে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে নেত্রকোণাবাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান।

রেঞ্জ ডিআইজি মহোদয়ের অনুপ্রেরণামূলক বক্তব্যে নেত্রকোণা জেলার সর্বস্তরের অফিসার্স ফোর্সেস উদ্বুদ্ধ হন এবং নব চেতনায়  বলীয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এই সফরে সময়োপযোগী দিকনির্দেশনার জন্য জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্য ও জনতার মধ্যে দূরত্ব ঘুচবে এবং জনগণ পুলিশের প্রতি আস্থা ফিরে পাবে বলে আমরা আশা করি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের