ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান রোধে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ ১ জনকে গ্রেফতার হয়েছে।
ডিবি সুত্রে জানাযায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সারে সাতটায় গোপন সুত্রে খবর পেয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজার এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় মদসহ ফুলপুর থানার চকনা পাড়া গ্রামের মোঃ ইলিয়াস উদ্দিন এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (২৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে ভারতীয় মদ ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
উদ্ধারকৃত ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতারকৃত ১ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য