ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

গ্রেফতারের দাবী জানিয়েছেন সমাজের সুশীল সমাজ

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় আ’লীগ নেতা কর্মীদের দফায় দফায় বৈঠক : সংঘাতের আশঙ্কা

তৌহিদুজ্জামান তৌহিদ ।।
আপডেটঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৫১ পূর্বাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে অবস্থিত পীরে কামেল হযরত আয়াত আলী শাহ (রঃ) এর মাজারের দানবাক্স দখলসহ আধিপত্য বিস্তারে দফায় দফায় বৈঠক চলছে আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান শাহিনের নেতৃত্বে। যেকোনো সময় ঘটতে পারে প্রানঘাতী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
ফ্যাসিবাদী সরকারের আমলে মাজারে নামমাত্র কমিটি গঠন করে দানবাক্সের টাকা আত্মসাৎসহ এলাকায় জমি দখল, মাজারে গানের আয়োজনের নামে চাঁদাবাজি, হামলা, মিথ্যা মামলায় নিরীহদের হয়রানি, মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জুয়ার আসর সবই তাদের দখলেই ছিল বলে অভিযোগ রয়েছে।
ময়মনসিংহ সদর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র রাজনৈতিক অনুসারী তৃনমুলের বলিষ্ঠ কর্মী ও রাজগঞ্জ বাজার এলাকাবাসীর আতংক ভয়ংকর সন্ত্রাসী সিদ্দিকুর রহমান শাহিন। সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হামলার ঘটনায় মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানা মামলা নং- ৯৮(০৩)২০২১ইং। এছাড়াও রাঘবপুর বড়বাড়ি আব্দুল কুদ্দুস মন্ডলের বসত বাড়িতে হামলা ভাংচুরের মামলা রয়েছে।
অপরদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র অনুসারী এড. ফয়সাল আহমেদের নেতৃত্বে আব্দুল মজিদ লেয়াজু ভিত্তিক সমোঝোতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে গেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে তাদের ভূমিকা ছিল চোঁখে পড়ার মতই। আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা হিসেবেও তাদের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন।
ছাত্র জনতার আন্দোলনে ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আধিপত্য ধরে রাখতে সাহেব কাচারী বাজারে একটি.”বন্ধু ক্লাব” নামে সংঘটনের আত্মপ্রকাশ ঘটে। যার অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়সাল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন।
অবশেষে এলাকার সুশীল সমাজের চাপের মুখে মাজারের দানবাক্সের চাবি বুঝিয়ে দিলেও থামছে না তাদের কূটকৌশল। পূনরায় দখল ও আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে দফায় দফায় বৈঠক চলছে এলাকায়। আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান শাহিনের নেতৃত্বে দুই শতাধিক বাশের লাঠি মজুদ রেখেছে বলে প্রচার আছে,  এতে এলাকায় ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে।
এলাকায় শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখতে এদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবদল নেতা মোঃ মাহমুদুল হাসান রাসেল।
স্থানীয় একাধিক সুত্র জানায়, আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান শাহিনের নেতৃত্বে এলাকায় বিগত দিনে যে ভাবে ক্ষমতার অপব্যবহার করছে তা বলে শেষ করা যাবে না। পান থেকে চুন কষলেই দেখা যেত তাদের হুংকার। কেও প্রতিবাদ করলেই শিকার হতো হামলা অথবা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি।
চর নিলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার, রাঘবপুর,  পাড়া লক্ষীপুর, বিজয় নগর, মহজুমপুর এলাকার অন্তত ২০জনের সাথে কথা বললে উঠে আসে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য।
সন্ত্রাস, জমি দখল, নৈরাজ্যসৃষ্টিকারী, মাদক, জুয়া নির্মুল করে এলাকায় সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সমাজের সুশীল সমাজ।
বিস্তারিত আরও আসছে পরবর্তী প্রতিবেদনে…।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের