জামালপুর জেলার বিভিন্ন পুজা মন্ডপের নিরাপদ ব্যবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
রবিবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে জেলার সদর ও মাদারগঞ্জ থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থায় পুলিশি তৎপরতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জামালপুর জেলা পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় গৃহীত পদক্ষেপের ফলে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য