ঢাকা , শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

মহানবী কে নিয়ে কটুক্তিকারী আমান উল্লাহকে গ্রেফতার করেছে ডিবি

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।

ডিবি পুলিশ জানান, গত  ৮ অক্টোবর-২০২৪ তারিখে জনৈক মুহাম্মদ আমান উল্লাহ কর্তৃক তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি Muhammad Aman Ullah হতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।

বিষয়টি ত্রিশাল থানার অফিসার-ইনচার্জ মুনসুর আহমেদের নজরে আসলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম সঙ্গে পরামর্শ করে ত্রিশাল থানার মামলা নং-০৯, তাং ৯/১০/২০২৪, ধারা-২৯৫ পেনাল কোড- ১৮৬৯ তৎসহ সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর ২৮(২)/৩১(২) রুজু করেন। জনৈক আমান উল্লাহ আমানকে দ্রুত সময়ে গ্রেফতারের জন্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্টিমেটাম দেয়। ঘটনার পর হতে পোষ্টকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম আসামীকে দ্রুত গ্রেফতারের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম নির্দেশ প্রদান করে।

পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা আসামীর অবস্থান নিশ্চিত করে ধারাবাহিক অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আমান উল্লাহকে ঢাকার ভাটারা থানাধীন নলতা এলাকায় আসামীর ভাড়া বাসা থেকে ১৮ অক্টোবর গ্রেফতার করেন।

গ্রেফতারের পর উক্ত অভিযুক্তকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী আমানুল্লাহ আমান (৪৩), পিতা-আহসানুল্লাহ, গ্রাম :-নলচিরা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে ত্রিশাল থানায় হস্তান্তর করেন

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের