ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন ব্রিজের নিচ পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি (দুই নালা বন্দুক) উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সুত্র জানান, শনিবার (১৯ অক্টোবর) দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন গ্রামে একটি ব্রিজের নিচে খালে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি (দুই নালা বন্দুক) দেখতে পায় স্থানীয়রা। পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ সফিকুল ইসলাম খান এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন, এসআই মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স ১০নং দাপুনিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডে কাতলাসেন গ্রামের একটি ব্রীজের নিচে খালে থেকে দুই নালা বন্দুক উদ্ধার করেন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোতোয়ালী মডেল থানা পুলিশ হেফাজতে নিয়েছে ।
মন্তব্য