ঢাকা , বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন, ১৪৩৩

ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা

তানিয়া সুলতানা কুসুম ||
আপডেটঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মাদক নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে, এ ঘটনায় অভিযুক্ত অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় সাদ্দামের বুকে ও গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বেলা ২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার পান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তার অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গ্রেপ্তার অন্তর মেয়েলি স্বভাবের ছিল। সে প্রায়ই প্রতিবেশি ভাবিদের জড়িয়ে ধরতেন। বিষয়টি সাদ্দাম জানতে পেরে দুই দিন আগে অন্তরকে থাপ্পর মারে। থাপ্পর মারায় অন্তর ক্ষিপ্ত ছিল সাদ্দামের প্রতি। ঘটনার সময় সাদ্দাম একটি কক্ষে ছিল। অন্তর সেখানে গিয়ে সাদ্দামকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে। এতে অন্তর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টার দিকে সাদ্দাম মারা যায়।

পুলিশের অপর একটি সুত্র বলছে, মাদক সংক্রান্ত বিষয়ে দুই জনের মাঝে মারামারি হয়। একপর্যায়ে অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিবিরুল ইসলাম বলেন, নিহত সাদ্দামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্তরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, যতটুকু জানতে পারছি- দুই জনের মাঝে মাদক নিয়ে বিরোধ ছিল। সে কারণে সাদ্দামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে, বিষয়টি আরও গভীর তদন্ত চলছে। তদন্তের পর আরো বিস্তারিত বলা যাবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা