ঢাকা , শুক্রবার , ২৬ জুন, ২০২৬, ১২ আষাঢ়, ১৪৩৩

দুমকি উপজেলা মুরাদীয়া ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় : পাঠদান ব্যাহত

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি ।।
আপডেটঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়  মুরাদীয়ায়, সাবেরা আজিজ বালিকা বিদ্যালয়ের পাকা ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত।

জানাযায়, এক কক্ষের ভিতরে দুই শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক ঘুর্নিঝড় রিমালের আঘাতে বিদ্যালয়টির কাঁচা একটি টিনসেড ঘরের চালের টিন, বেড়া উড়ে ও ভেঙে চুরে হেলে পড়েছে। শ্রেণী কক্ষের পাঠদানের বেঞ্চ ও চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টির পানিতে ফ্লোরে কাঁদা হওয়ায় বাধ্য হয়ে অন্য ভবনের একটি শ্রেনী কক্ষের মাঝখানে পার্টিশন দিয়ে দুটি করে পাঠদান কার্যক্রম পরিচালনা পরিচালনা করা হয়। বিদ্যালয়ের আর্থিক দুরাবস্থার কারণে মেরামত অথবা পূনঃনির্মান করা সম্ভব হয়নি এখনও।

সরেজমিনে দেখা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সাবেরা  উ: মুরাদীয়া গ্রামে, সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এ বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি।

বর্তমানে বিদ্যালয়টিতে ১৫ জন শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের ৭৫ ফুট দীর্ঘ ও ২৪ ফুট চওড়া একটি কাঁচা টিনসেড ভবনে ৩টি পাঠদান কার্যক্রম পরিচালিত হতো কিন্তু ঘুর্নিঝড় রিমালের আঘাতে ঘরটি পাঠদানের অযোগ্য হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ জহিরুল ইসলাম বলেন, রিমালে ক্ষতিগ্রস্ত টিনসেড ভবনটি পাঠাদানের অনুপযোগী হয়ে পড়ায় বর্ষার মৌসুম তাই বাধ্য হয়ে অন্য একটি ভবনের প্রতিটি শ্রেনীকক্ষ দুভাগে বিভক্ত করে কোন রকম পাঠদান কার্যক্রম চালাচ্ছি। বিদ্যালয়ের কোন আর্থিক ফান্ড না থাকায় ভবনটি পুনঃনির্মাণ সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, ঘূর্নিঝড় রিমালে ভবনটি বিধ্বস্ত হওয়ার পর এব্যাপারে মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি এবং জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি।

এমতাবস্থায় শিক্ষা মন্ত্রনালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ স্থানীয় এলাকাবাসী।

এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ জানান, বিদ্যালয় ভবন নির্মাণের বরাদ্দ উপজেলা প্রশাসনে নেই। তবে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে বিষয়টি অবহিত করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক