ঢাকা , বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সাংবাদিকদের সাথে দুমকি উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি।।
আপডেটঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১:০৪ পূর্বাহ্ণ

পটুয়াখালী দুমকি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা জামায়েত ইসলামী ।

দুমকি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ জালাল উদ্দিন খান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ আলতাফ হোসাইন, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়ের, ঢাকা জামায়াত ইসলামীর শ্রমিক জোটের নেতা মোঃ সিদ্দিকুর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মামুন খান ফারুকী, সাংবাদিক হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও  আল ফাহাদ প্রমুখ।

সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম, অত্যাচার ও নির্যাতনে বিগত ১৬ বছর জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা কর্মী ঠিকমত বাড়িতে ঘুমাতে পারেনি। তাদের বিভিন্ন হয়রানিমুলক মিথ্যা মামলায় জড়িয়েছে অমানুষিক নির্যাতন করা হয়েছে। জামায়াত ইসলামী ১৯৪১ সালে থেকে শুরু করে আজ অব্দি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। কোন মানুষ বলতে পারবে না, জামায়াত অনিয়মের কোন কাজ করছে। স্বাধীনতা পরবর্তী আমরা যারা জামায়াত শিবির করি, তারা ছোট ছিলাম তারা রাজাকার নয়। জামায়াতে ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল। জামায়াত ইসলামী যারা করেম, তারা প্রত্যেকে নিয়ম শৃঙ্খলা মেনে চলে।

সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত নেতারা আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জামায়াত ইসলামী করে না। সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের ভুলত্রুটি তুলে ধরবেন। তাতে আমরা খুশি হবো।

সভায়  ৫ আগস্ট এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র, যুবক,  শিশু, বৃদ্ধ ও মহিলা যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং দুমকি উপজেলায় যারা আন্দোলনে মারা গেছেন সেসকল নিহত পরিবারকে আর্থিক সহায়তা করেছেন জামায়াত ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলার প্রতি ইউনিয়নের জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু