ঢাকা , বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কোতোয়ালী পুলিশের সাড়াশি অভিযান : মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীসহ গ্রেফতার-১০

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ

ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ মাদক ও অন্যান্য অপরাধ নির্মুলে অব্যাহত সাড়াশি অভিযানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ও মাদক কারবারি সহ ১০ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্র জানান, গেলো ২৪ ঘন্টায় (২৬ অক্টোবর) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ময়মনসিংহ সদর উপজেলা ও নগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১০জনকে ভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

পৃথক অভিযান এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মোঃ শাকিব হোসেন (১৯), পিতা- নজরুল হোসেন, সাং-ঘাগড়া কসাই বাড়ী ও শাখাওয়াত হোসেন (৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং- দাপুনিয়া বাজার, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দু-জনের কাছ থেকে নেশার কাজে ব্যবহৃত ৪০ পিস ইনজেকশন উদ্ধার করেন। এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী সুজিত দাস (৪০), পিতা মৃত নরেন্দ্র চন্দ্র দাস, সাং-বারই, পোঃ আহাম্মদবাড়ী, থানা-ত্রিশাল, এপি/সাং-মিলকান ট্রেডিং, বড় বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ থেকে গ্রেফতার করেন। এসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ জামাল হোসেন (৪৮), পিতা-মৃতঃ কালাচান বেপারী, ঠিকানা: স্থায়ী: (১৩/ই পুরোহিতপাড়া (ব্রাহ্মপল্লী),) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করেন। এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দি নং-৬০৩০/এ উজ্জল খান (২৯), পিতা- শুক্কুর খান, সাং- রকেট বিড়ি রোড, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরকে গ্রেফতার করেন। এএসআই সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ ফারুক (৩০), পিতামৃত-আঃ রউফ ব্যাপারী, সাং-হোসেন্দী, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, ২/ মোঃ সুজন মিয়া (২৩), পিতামৃত-জয়নাল আবেদীন, সাং-সুহিলা উত্তর পাড়া, থানা-কোতোয়ালী, ৩/ মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতামৃত-আঃ কাদির, সাং-তসরা, থানা-নান্দাইল, উভয় জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এছাড়াও এএসআই রজব আলী ও এএসআই মাসুম রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা  (১টি জিআর সাজা ও ১টি সিআর বডি) তামিল করেন।আদালতের পরোয়ানাভূক্ত আসামীরা হলো, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন কৃষ্টপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে মোশারফ ওরফে ক্বারী (৩০), ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন আদমজী (৮২ নং জেসি গুহ রোড) এলাকার মৃত আবু তাহের বাবুল এর ছেলে মোঃ তানভীর তাহের সৌরভ (৩০)।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: সাইফুল ইসলাম জানান, সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে । এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি ফারহান – সাধারন সম্পাদক লুইন ময়মনসিংহ মহানগর যুবদলের কমিটি ঘোষণা ;  সভাপতি শাকিল – সাধারন সম্পাদক রাসু ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু