ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

সানন্দবাড়ী ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ

জামালপুর দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী ইসলামিয়া  সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশীদ আকন্দের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা ।

বুধবার সানন্দবাড়ী বাজারে মাদ্রাসাটির সকল শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে ওই অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি, শিক্ষক হয়রানি, ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থী’রা।

এর আগের দিন মঙ্গলবার মাদ্রাসাটির অধ্যক্ষ  আব্দুর রশিদের নানাবিধ দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে তার পদত্যাগের দাবি এনে মাদ্রাসাটির পক্ষে  সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের কাছে লিখিত দাবি পেশ করেন শিক্ষার্থী’রা।

শিক্ষার্থীদের দাবি, সানন্দবাড়ী ইসলামিয়া  সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ মাদ্রাসাটির শিক্ষক কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্য করেছেন। তিনি অর্থের বিনিময়ে অনিয়ম-দূর্নীতি করে কর্মচারী নিয়োগ দিয়েছেন। স্টাফিং প্যাটার্ন বহির্ভূত নিয়োগকৃত দুই প্রভাষকের বেতন ভাতা বন্ধ করেন।
পরে একজনের বেতন ভাতা দেওয়া হলেও অন্যজনের বেতন ভাতা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। মাদ্রাসাটির অনিয়মতান্ত্রিক আর্থিক লেনদেন, নামে বেনামে উপবৃত্তির থাকা উত্তোলন, উপবৃত্তির  টিউশন কি শিক্ষকদের মাঝে বন্টন না করে নিজে আত্মসাৎ করেন। স্যানিটেশন বাবদ বরাদ্দকৃত অর্থ ও সানন্দবাড়ী বাজারে মাদ্রাসাটির জমি হস্তান্তরের নামে টাকা গ্রহণ ও আত্মসাৎ করেন।

এছাড়াও বিজ্ঞান বিভাগ খোলার নামে অর্থ আত্মসাৎ করেছেন। তারা আরো অভিযোগ করেন,  ওই অধ্যক্ষ প্রায়ই হাজিরা দিয়ে  অফিসে কাজের কথা বলে দেওয়ানগঞ্জ অবস্থিত তার নিজস্ব বাড়িতে অবস্থান করেন। কোনো মুভমেন্ট রেজিষ্টার তিনি সংরক্ষণ করেন না। প্রতিদিন মনগড়া মাদ্রাসা ছুটি দেন।

মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ বারী আকন্দ জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি তিনি জানেন। বিষয়টি শিগগিরই তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রশিদ জানান,  আমি মাদ্রাসাটির অবকাঠামো থেকে শুরু করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সব সময় তৎপর ভূমিকা পালন করে আসছি। একটি মহল আমাকে ফাঁসানোর জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন পাঁয়তারা করে আসছে। কিন্তু আমি নির্দোষ, আমার মাঝে সৎ সাহস আছে। আল্লাহ সহায় থাকলে কেউ আমার কিছু করতে পারবে না।

প্রকাশ থাকে যে, বিগত ২০০৭, ২০১১-২০১২ ও ২০১৩ সালে অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে ছিল। আন্দোলন করেছিলেন শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ সচেতন মহল । কোন এক অদৃশ্য ক্ষমতা বলে বহাল তবিয়তে আজও অধ্যক্ষের পদে আছেন তা অনেকের অজানাই রয়ে গেছে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত