ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

ময়মনসিংহে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাইফুল ফিলিং স্টেশন

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৩:০৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গুরুত্বপূর্ণ পুলিশ লাইন এলাকায় ব্যস্ততম ময়মনসিংহ টু টাঙ্গাইল মহাসড়কের পাশে স্বনামধন্য মেসার্স সাইফুল ফিলিং স্টেশন জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

ফিলিং স্টেশনের পিছন এবং ডান বামের দুই পাশে লাগুয়া বহুতল ভবনের ড্রেনের পানি প্রবাহিত হচ্ছে ব্যস্ততম এই মহাসড়কে। ড্রেনে ময়লা পানি নিষ্কাশন পথ না থাকায় বছরের বারোমাস সাইফুল ফিলিং স্টেশন এর সামনে জলাবদ্ধতা লেগেই থাকে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই জলবদ্ধতার কারণে ফিলিং স্টেশন চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি বানিজ্যিক এই প্রতিষ্ঠানটির অফিস রুম, স্টোর রুম, গার্ড রুম, বাথরুম ক্যাশিয়ার রুমে ময়লাযুক্ত ড্রেনের পানি প্রবেশ করে বিপর্যস্ত হচ্ছে।
এছাড়াও ফিলিং স্টেশনের ভূগর্ভস্থ রিজার্ভ ট্যাঙ্কির তরল জ্বালানি তেল সংরক্ষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

উল্লেখ্য, ফিলিং স্টেশন এর সামনের সড়কটি কিছুদিন পুর্বে সড়ক ও জনপথ বিভাগ পুনঃনির্মাণ করলেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় অসহনীয় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ।

ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন এলাকার মেসার্স সাইফুল ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা মোতাবেক  ময়মনসিংহ অঞ্চলের সরকারি বেসরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন সহ কৃষি খাতে জ্বালানি সরবরাহ দিক থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। গুণগত ও সঠিক ওজনে দিবারাত্রি জ্বালানি তেল সরবরাহ করে গ্রাহকদের কাছে সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।
জ্বালানি তেল সংগ্রহকারী গ্রাহকরা জানান, জলাবদ্ধতার কারনে সাইফুল ফিলিং স্টেশনটি বন্ধ হলে ময়মনসিংহ নগরীর অফিস আদালত ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবহন সহ সাধারন গ্রাহকদের জ্বালানি সংগ্রহে সীমাহীন দুর্ভোগে সৃষ্টি হবে।
জ্বালানি সংগ্রহকারী গ্রাহকেরা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ নিকট দাবি জানান, অতিদ্রুত এই জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত